ঢাকা | 17 November 2026

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পক্ষে বক্তব্য দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
নিষিদ্ধ ঘোষিত সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সড়কে চাঁদা আদায়ের অভিযোগে সদ্য বহিষ্কৃত মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কবীর সিকদারের ছেলে সৌরভ সিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ নিজেকে টাঙ্গাইল-২ (গোপালপুরÑভূঞাপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাগিনা হিসেবে পরিচয় দিতেন। এছাড়া একাধিক টেলিগ্রামে গ্রæপে যুক্ত থেকে আ.লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম খান বাবু, সাইফুজ্জামান শিখরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে জানা গেছে। সৌরভ জেলা ছাত্রলীগের কোনো পদে না থাকলেও শীর্ষ পদে প্রার্থী হওয়ার আগ্রহ ছিল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে বক্তব্য দিয়েছিলেন এই ছাত্রলীগ নেতা।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হন মির্জাপুরের সুজন মিয়া। পরে তিনি দ্রæত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছাত্রলীগ নেতার সস্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ