টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড আদি টাঙ্গাইলের ছাপড়া মসজিদ সংলগ্ন সাবেক সেনা সদস্য রবিউল ইসলামের “শান্তনীড়” বাড়ী থেকে ৩ ভরি স্বর্ন ও ল্যাপটপ চুরি হয়েছে।
রোববার(১৫নভেম্বর)সকাল সাড়ে ১০টায় বাড়ীর রবিউল ইসলামের স্ত্রী ও ছেলে শাহিন খান শান্ত দেশেরবাড়ী নাগরপুর থেকে ফিরে সদরের গেট খুলে একতলা বিল্ডিংয়ে বাসায় প্রবেশের মুহুর্তে দেখেন দরজার তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখেন ৩টি কক্ষের কাপড়চোপড় ও আসবাবপত্র যত্রতত্র ছড়িয়ে আছে। শোকেচ খোলা। স্টিলের আলমারীর হাতল ভাঙা। শোকেচের ভিতর গহনার বাক্সগুলি খালি। টেবিলের উপরে রাখার ল্যাপটপও নাই। বিছানার উপর তালা ভাঙার সাবল বা খন্তা পড়ে আছে। ধারনা করা হয় গতরাতে এই চুরি হয়েছে। সকালে বাড়ীর লোকজন ঘরে প্রবেশের পর প্রতিবেশীরা খোঁজ খবর নিতে আসেন। তারা জানান, বাড়ীটির গেট বন্ধ থাকায় গেটের ভিতরে প্রবেশ করলে কাউকে দেখা যায় না। এই বাড়ীর বড় ছেলে ইঞ্চিনিয়ার রাসেল ও তার বাবা রবিউল ইসলাম চাকুরির কারনে ঢাকায় থাকতে হয়। ছোট ছেলে শাহিন পড়াশোনার কারনে ঢাকা টু টাঙ্গাইল সবসময় যাতায়াতের মধ্যে থাকে। বাড়ী দেখাশোনার দায়িত্ব রবিউল ইসলামের স্ত্রীর উপর থাকে। তিনিও মাঝে মধ্যে দেশের বাড়ী চলে গেলে বাড়ীটি লোকশুন্য পড়ে থাকে। এই অবস্থায় চোররা রাতের বেলা বাড়ীতে চুরি করতে প্রবেশ করে। আদি টাঙ্গাইল শহরের বাইরে একটু শান্তিপূর্ন এলাকা। তবে শীতের রাতে চোরের উপদ্রব বেশী হয়। আদি টাঙ্গাইল বাইতুল আমান(ছাপড়া মসজিদ) সমাজ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার সাকিব হোসেন ইফু বলেন,শীতকাল শুরু হতেই এই এলাকায় চোরের উৎপাত বেশী হয়। আমাদের এই এলাকায় গত ৭দিনে প্রায় ৮ থেকে ৯টি বাড়ীতে চুরি হয়েছে। আমরা গত শুক্রবার মিটিংয়ে কিছু আলোচনা করেছি। কিভাবে চোরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়। আমরা প্রয়োজনে থানায় যোগাযোগের মাধ্যমে এলাকায় পুলিশ টইলের ব্যবস্থা করবো।’
জানা গেছে চুরি বিষয়ে এখনও মামলাটি প্রক্রিয়াধীন আছে।