ঢাকা | 17 November 2026

মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাওড়া ইউনিয়নের শশধরপট্টি গ্রামের বাসিন্দা মোগর আলীর পুকুরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রোববার (১৫ নভেম্বর) মোগর আলীর ছেলে মোশারফ হোসেন মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের ডাওইরা শেখের ছেলে ইয়ার হোসেন গত ৯ নভেম্বর রোববার রাতে মোগর আলীর পুকুর থেকে মাছ চুরির সময় তাকে আটক করা হয়। এরপর সে আর মাছ চুরি করবে না জানান। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পুকুরে বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরদিন পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। একপর্যায়ে পুকুরের সব মাছ মারা যায়। এতে প্রায় ১ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ক্ষতিগ্রস্থ মোগর আলী জানান, দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু পূর্বের ঘটনার জেরে পুকুরে বিষ প্রয়োগ করায় তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।ইয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। যার ফলে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ