ঢাকা | 19 November 2026

মির্জাপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং বাসা ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

এ সময় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মামুন চৌধুরী, মির্জাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনূর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ছারনা নাহিন, বাসা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শামসুননাহার লাভলী, টেকনিক্যাল অফিসার আসাদুজ্জামান ও সিএফ সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় মাল্টি ইন্টিগ্রেটেড ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাল্টি-লেভেল স্টেকহোল্ডার গ্রুপ গঠন করা হয়। এ ছাড়া ইন্টিগ্রেটেড ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্টের বিভিন্ন দিক ও কার্যক্রম বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ