ঢাকা | 25 November 2026

গোপালপুরে ইনসেপটার উদ্যোগে পোল্ট্রি খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
‘ভ্যাকসিন দিবেন দেশি, সুরক্ষা পাবেন বেশি’ স্লোগানকে সামনে রেখে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যানিমেল হেলথ অ্যান্ড ভ্যাকসিন ডিভিশনের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারে অবস্থিত বিনিময় এন্টারপ্রাইজ ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ওই অঞ্চলের বিভিন্ন পোল্ট্রি খামারের মালিক ও খামারিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিনের কার্যকারিতা, উপকারিতা এবং খামার ব্যবস্থাপনায় সেগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মো. সোলায়মান খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের মধুপুর ব্যাচের এরিয়া ম্যানেজার মো. সবুজ সরকার, গোপালপুরের মার্কেটিং অফিসার মো. তরিকুল ইসলাম, ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. ইমরুল কায়েস সুজন ও ডা. নাঈম হোসেন এবং বিনিময় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাহাব উদ্দিন খান স্বাধীন।

সেমিনারটি পরিচালনা করেন সালাউদ্দিন খান সজীব।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ