ঢাকা | 03 March 2026

ইরানি হামলায় ধ্বংস ১.১ বিলিয়ন ডলারের অত্যাধুনিক রাডার

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরান সম্ভবত তাদের এ যাবৎকালের সবচেয়ে বড় এবং কৌশলগত সামরিক সাফল্যটি অর্জন করেছে। ১.১ বিলিয়ন ডলার ব্যয়ে কাতারে নির্মিত মার্কিন AN/FPS-132 Block 5 Early Warning Radar ধ্বংস করে ইরান কার্যত এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর 'চোখ' উপড়ে ফেলেছে।
এটি কোনো সাধারণ রাডার ছিল না; ৫০০০ কিলোমিটার পাল্লার এই অত্যাধুনিক ব্যবস্থাটি ইরান থেকে ছোড়া যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মাত্রই শনাক্ত করতে সক্ষম ছিল। এই রাডারটি ধ্বংস হওয়ার অর্থ হল, এখন থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশাল এক অন্ধ গহ্বর তৈরি হল। একটি ১.১ বিলিয়ন ডলারের প্রযুক্তির এভাবে ধূলিসাৎ হওয়া কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভের ওপর এক চরম আঘাত। যুদ্ধের ময়দানে এটি ইরানকে কয়েক ধাপ এগিয়ে দিল এবং প্রমাণ করল যে, আকাশপথের এই যুদ্ধে তারা কতটা কুশলী এবং নির্ভুল লক্ষ্যভেদে কতখানি অপ্রতিরোধ্য।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ