টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু,সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভূট্টো, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহির উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সরকার, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, মোঃ তসলিমুল ইসলাম রিপন, বিএনপি নেতা আলমগীর হোসেন মন্ডল,যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা,ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আগে দোয়া পরিচালনা করেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক আলহাজ্ব শহিদুল ইসলাম।এসময়এমপি ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সকলের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।