ঢাকা | 05 February 2026

কালিহাতীতে লড়াই হবে ধানের শীষ আর হাসের মধ্যে

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ভোটের লড়াই জম জমাট হয়ে উঠছে।  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। একাধিক শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণে ভোটের সমীকরণের  আসল রূপ ধারণ করছে ভোটারদের মাঝে । বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর কারণে ধানের শীষ প্রতীকের ভোট বিভাজনে থাকা নেতারা একাট্টা হয়ে  বড় চ্যালেঞ্জ নিয়ে এক কাতারে দাঁড়িয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলের বহিষ্কৃত অন্য অংশ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হালিম মিয়া মোটরসাইকেল প্রতীকের দিকে লড়ছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিন টিটু সমর্থকরা পূর্ণ শক্তি নিয়ে ভোটের মাঠে দলীয় নেতারা ওয়ার্ডে বাড়ি বাড়ি ধানের শীষের ভোট চাচ্ছেন। গত ৩১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল সফরের পর উজ্জীবিত বিএনপির কর্মিরা। সবাই একযোগে ধানের শীষের পক্ষে কাজ করছে।

এদিকে আওয়ামীলীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান ধরে রেখেছেন। এই আসন থেকে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয় ভাবে তার একটি নিজস্ব  স্থায়ী  আওয়ামী ভোট ব্যাংক রয়েছে, যার ওপর ভর করেই তিনি নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।সেই সঙ্গে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী তার পাশে আছেন তার নেতা কর্মি নিয়ে বড় ভাইয়ের প্রচারণায়।লতিফ সিদ্দিকী এখন নির্ভারপ্রাণোচ্ছল। 

এ দিকে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত  প্রার্থী অধ্যাপক খন্দকার আবদুর রাজ্জাক বিগত একবছরেও বেশি সময় নিয়ে প্রচার প্রচারণায় এগিয়ে থেকে ভোটের মাঠ গরম করে রেখেছে। তারাও বেশ আশাবাদী ভোটে জেতার।
বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হালিম মিয়া মোটরসাইকেল প্রতীকের মাধ্যমে মূলত বিএনপির ভোট বিভাজনের জন্য মাঠে রয়েছে।   তবে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।এবং চাপের মধ্যে নির্বাচনী মাঠে রয়েছে। 

অন্যদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী লাঙ্গল প্রতীকের  প্রচারণার দিক থেকে সবচেয়ে দৃশ্যমান অবস্থানে রয়েছেন। ফেস্টুন, ব্যানার, মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। স্থানীয়দের মতে, তার সক্রিয় উপস্থিতি ও প্রচারণা ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে।

এছাড়াও  বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আলী আহমেদ আমজাদ হোসেন  হাতপাখা নিয়ে  নির্বাচনী মাঠে  চষে বেড়াচ্ছে।টাঙ্গাইল -৪ কালিহাতী আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে হাঁস, ধানের শীষের মধ্যো।

সব মিলিয়ে, কালিহাতী আসনে ভোটের সমীকরণ এখনো অনিশ্চিত। বিএনপির ভোট বিভাজন না হলে ধানের শীষ  অনেকটাই নির্ভার রয়েছে। শেষ পর্যন্ত  লতিফ সিদ্দিকী নিজস্ব ভোটব্যাংক নিয়ে শক্ত অবস্থান যদি থাকতে পারেন তাহলে হাসের সাথেই লড়াই হবে। জামাতে ইসলাম আশা করছে আমাদের মা বোনরা যদি ভোট দিতে পারে তাহলে আমরাই জয়ী হব। 

শেষ পর্যন্ত ভোটের দিন পর্যন্ত ফলাফলের অপেক্ষা থাকতে হবে।  দেখা যাক শেষ হাসি কে হাসে? 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ