ঢাকা | 16 September 2026

কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমানের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে তাকে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, কাউলজানী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুবকর সিদ্দিকী, টাঙ্গাইল শহর বিএনপির সহ-সভাপতি মামুন মোর্শেদ ভুইয়া, কাউলজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, উপজেলা বিএনপির সদস্য শরীফুল ইসলাম মিয়া, কাউলজানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিদুর রহমান মজিদ, নবনির্বাচিত অভিভাবক সদস্য নজরুল মিয়া, শিক্ষক প্রতিনিধি জিয়ারত আলী মিয়াসহ শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ