ঢাকা | 06 May 2026

কালিহাতীতে পিএমকে’র ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা ওষুধ বিতরন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
গতকাল  ৪ মে সোমবার সকালে  বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র কালিহাতী শাখার  উদ্যোগে কালিহাতি থানা সংলগ্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়। আয়োজিত এ মেডিকেল ক্যাম্প কর্মসূচির  শুভ উদ্বোধন করেন প্রোগ্রাম মেনেজার আনিসুর রহমান, সময়  শাখার  অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন, এবং ক্যাম্পের কার্যক্রমে অংশগ্রহণ করেন। ক্যাম্পে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং চোখের রোগীদের জন্য পাওয়ার চশমা বিতরণ করা হয়। আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন চক্ষু ও গাইনি ও ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারগণ। 

এসময় প্রোগ্রাম মেনেজার আনিসুর রহমান তিনি বলেন পিএমকে একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি আমরা সবসময় সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আমরা প্রায় কয়েক শতাধিক 
মানুষকে সেবা প্রদান করতে পারব বলে আশা করছি।”

তিনি আরও জানান, সংস্থাটি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। 

এসময় স্থানীয় এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে আসা  তারা মিয়া  বলেন পল্লী মঙ্গল  কর্মসূচি পিএমকে)’র  পক্ষ থেকে বিনামূল্যে ওষুধসহ  চিকিৎসা সেবা দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক উপকার। আমরা চাই এ প্রতিষ্ঠান যেন  সাধারণ মানুষের জন্য   উন্নত মানের  চিকিৎসা সেবা  দিলে  এতে সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আসবে। 

 বিভিন্ন ক্লিনিকে গেলে  ৫০০ টাকা বিজিতে  ডাক্তার দেখাতে হয় এখানে সম্পন্ন ফ্রি পাচ্ছি । সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে   স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে  প্রত্যাশা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ