ঢাকা | 10 March 2026

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি লুৎফর রহমান মতিন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য জনাব মো. লুৎফর রহমান মতিন। হাসপাতালের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং রোগীদের সেবার মান সরেজমিনে দেখতে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। বিশেষ করে গরিব ও অসহায় রোগীরা যেন সঠিকভাবে চিকিৎসা ও সরকারি ওষুধ পাচ্ছেন কিনা সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিন্নাত আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হাসান সাফী, মেডিকেল অফিসার ডা. মিরুফা তাজনিন সুমি ও ডা. ফাতেমা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন বলেন,সরকারি হাসপাতালে আগত সাধারণ মানুষ যেন যথাযথ চিকিৎসা সেবা পায় এবং বিনামূল্যের ওষুধ সঠিকভাবে রোগীদের মাঝে বিতরণ করা হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ