ঢাকা | 01 March 2026

টাঙ্গাইলে জাতীয় ক্রিকেটে কুষ্টিয়া জেলা জোন চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল স্টেডিয়ামে জাতীয় ক্রিকেটে বরিশালের সাথে কুষ্টিয়া জেলা দলের তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ক্রিকেট ম্যাচটি টাই হওয়ায় দু’দলের ভাগ্যই খুলেছে। টানা দুটি ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচটি টাই করে  কুষ্টিয়া চ্যাম্পিয়ন এবং বরিশাল ২টি ম্যাচ পরাজয়ের পর তৃতীয় ম্যাচে টাই করে ১টি পয়েন্ট অর্জন করেছে। এদিকে জামালপুর স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা ৫৫ রানে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে দ্বিতীয় স্থান  অর্জন করেছে। 
২৮ ফেব্রুয়ারি (শনিবার) টাঙ্গাইল স্টেডিয়ামে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেটের টায়ার ওয়ানে টস হেরে বরিশাল প্রথমে ব্যাটিং করে ৩২.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৬ রান করে। দলের পক্ষে রকি সর্বোচ্চ ৪১ রান করে। বোলিংয়ে কুষ্টিয়া দলের জীবন ২০ রানে ৫টি উইকেট দখল করে। জবাবে কুষ্টিয়া জেলা দল ব্যাটিং করে নেমে ২৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৬ রান করলে ম্যাচটি টাই হলে দু’দলই ১ পয়েন্ট অর্জন করলে কুষ্টিয়া জেলা ৩ খেলায় সর্বোচ্চ ৫পয়েন্ট সংগ্রহ করার  চ্যাম্পিয়ন হয়। কুষ্টিয়ার পক্ষে রাহান ৩১ ও ইয়াসিন ৩০ রান করে। বরিশাল দলের হৃদয় ৩২ রানে ৫টি উইকেট দখল করে। 
এদিকে জামালপুর স্টেডিয়ামে  টায়ার ওয়ানে টাঙ্গাইল জেলা ৫৫ রানে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে ২টি ম্যাচে জয় এবং ১টি ম্যাচে পরাজয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। টস জয়ী টাঙ্গাইল প্রথমে ব্যাটিং করে ৪২.৩ ওভারে ১৪৩ রান করে। দলের পক্ষে জয়রাজ শেখ ইমন সর্বোচ্চ ৪৮ ও মেহেদী মারুফ ২০ রান করে। বিজিত গোপালগঞ্জ জেলার লিপ্টন শিকদার ৪০ রানে ৪টি উইকেট দখল করে। জবাবে গোপালগঞ্জ জেলা  ২৬.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৮ রান করলে টাঙ্গাইল ৫৫ রানে জয়লাভ করে। বিজয়ী দলের ইমতিয়াজ ২৩ রানে ৫টি এবং লিমন ২৯ রানে ৩টি উইকট দখল করে। 
টাঙ্গাইল স্টেডিয়ামে আম্পায়ার ছিলেন কাঞ্চন ও রিপন সরকার এবং স্কোরার আরাফাত রহমান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ