ঢাকা | 15 August 2026

টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি এবং মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমুদিনী সরকারি কলেজের উদ্যোগে শহরের পৌর  উদ্যোন থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যোনে এসে শেষ হয়।

এসময় কুমুদিনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এর পিইউও সোহেল রানা, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের টি ইউ ও ফরিদ আহমেদ, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মহরম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে যায়, যা ডেঙ্গু ছড়ানোর প্রধান কারণ। তাই নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ