ঢাকা | 25 April 2026

টাঙ্গাইলে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 24, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতি সভায় জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবির ক্যাপশন: টাঙ্গাইলে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতি সভায় জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ad728
টাঙ্গাইলের গ্রামীণ জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড় খুঁজতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষ্যে সফল করার জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্তা জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ০২মে ২০২৬ তারিখ একযোগে সারাদেশে সকল জেলায় এ প্রতিযোগিতার শুভ সূচনা হবে। দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ