ঢাকা | 10 May 2026

টাঙ্গাইলে বাসে তল্লাশি অভিযান, এক যাত্রীর কাছে মিললো ৪০০ পিস ইয়াবা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতীতে বাসে তল্লাশি অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ওরফে শফি (৪১) নামে এক বাস যাত্রী মাদককারবারীর কাছ থেকে ৪শ পিস ইয়াবাসহ একটি মোবাইল ফোন জব্দ করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শনিবার (০৯ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর মো. সাইফুর রহমান। 

মাদককারবারী শফিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে। শফিকুল ঢাকা থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামে একটি বাসের যাত্রী ছিলেন।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুর রহমান জানান, শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় তল্লাশি অভিযান পরিচালনাকালে ঢাকা ‘ঢাকা এক্সপ্রেস’ বাসে থাকা শফিকুল নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে ২ টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ৪শ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাসে সে জানায় যাত্রী সেজে দীর্ঘদিন মাদককারবারী করে আসছিলেন। ইয়াবাসহ তাকে আটকের পর কালিহাতী থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ