লাইফফ্রান্স এর সহযোগিতায় “ইয়ুথ ভোকেশনাল স্কিল ট্রেনিং ফর আন্ডার প্রিভিলেজড ইয়ুথ ফর ইমপ্লিমেন্ট জেনারেশন এন্ড প্রোভারটি রিডাকশন প্রজেক্ট” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পরিচালিত ভোকেশনাল ট্রেনিং সেন্টার আয়োজিত তিন মাস মেয়াদি ২টি ট্রেডের ৩ টি ব্যাচের কোর্স সম্পন্নকারী ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত রোববার দেওলা বিজিএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ সেলিম মিঞা। বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল এইড এর নির্বাহী পরিচালক ইঞ্জিঃ মোঃ বাবুল আকতার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, জেলা সমন্বক (স্যোসাল এইড) এস এ হামিদ । এ ছাড়াও উপস্থিত ছিলেন বিজিএস ডেপুটি ডিরেক্টর (ফাইনান্স) মোঃ সিরাজুল ইসলাম। বিজিএস নির্বাহী পরিচালক পাইং শৈউমারমার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ডেপুটি ডিরেক্টর (টিভিইটি) জগদীশ চন্দ্র রায়। প্রশিক্ষণার্থীদের পক্ষে বিভিন্ন ট্রেড হতে অনুভুতি প্রকাশ অজয় তাতিঁ, প্রিয়ালি তাতিঁ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ সাজেদুল আলম। ৬০জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। শেষে অতিরিক্ত জেলা প্রশাসক বিজিএস-ভিটিসির কার্যক্রম পরিদর্শন করেন।