ঢাকা | 21 May 2026

টাঙ্গাইলে ব্লাস্ট-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 21, 2026 ইং
ছবির ক্যাপশন: বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর টাঙ্গাইল ইউনিট এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান। ছবির ক্যাপশন: বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর টাঙ্গাইল ইউনিট এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান।
ad728
'প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণ: বর্তমান অবস্থা এবং করণীয়' বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার (২০ মে) বিকেলে টাঙ্গাইল জেলা জজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর টাঙ্গাইল ইউনিট এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম ইলিয়াস। টাঙ্গাইল ব্লাস্টের সহ-সভাপতি ও টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: শফিকুল ইসলাম রিপন এতে সভাপতিত্ব করেন।

জেলা লিগ্যাল এইডের সার্বিক সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: ফয়সাল আল মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা আইনগত সহায়তা কমিটির সদস্য সচিব মো: মিনহাজ উদ্দিন ফরাজী, এডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন, টাঙ্গাইলের জেলসুপার মো: আনোয়ার হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো: মঞ্জুরুল ইসলাম, আইনজীবী ও সাংবাদিক এম এ মালেক আদনান প্রমুখ। এছাড়া টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ও কালিহাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দেসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশ নেন। সভা সঞ্চালনা করেন ব্লাস্ট টাঙ্গাইলের সমন্বয়ক এডভোকেট আমিনা রহমান বিউটি।

প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো:হাফিজুর রহমান বলেন, ব্লাস্ট প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে। টাঙ্গাইলের প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে আরো ব্যাপকভাবে সেবা প্রদানের জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ