ঢাকা | 04 August 2026

টাঙ্গাইলে ৩ ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইল পৌর এলাকার শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা ঔষধ প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করা হয়।

এ সময় তিনটি ফার্মেসির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় 'ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩'-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি পৃথক মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা ঔষধ প্রশাসন সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ