ঢাকা | 14 May 2026

দিগপাইতে জ্ঞানের আলো বিলাচ্ছে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কামরুল হাসান
জামালপুর সদর উপজেলার গ্রামীণ জনপদ দিগপাইত এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠদানের পাশাপাশি স্কাউট, গার্লস গাইড, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সহশিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার অবহেলিত একটি জনপদ ছিল দিগপাইত এলাকায়। এই এলাকার শিশুদের সুশিক্ষিত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী এডভোকেট মোঃ খলিলুর রহমান ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

এই বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করা হচ্ছে। এছাড়া স্কাউট, গার্লস গাইড, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে এ প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। ২০০০-২০০২ সালে নিম্ন মাধ্যমিক পাঠ দানের অনুমতি লাভ করে। ২০০৩ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি পায়। ২০০৪ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ের এমপিও ভূক্তির স্বীকৃতি মেলে। ২০০৫-২০০৭ সালে ৯ম-১০ম  শ্রেণীর পাঠ দানের অনুমতি পায়। ২০০৯সালে ১ম স্বীকৃতি লাভ। ২০১০ সালে মাধ্যমিক পর্যায়ের এমপিও ভূক্তি হয়। উল্লেখ্য, ২০১০-২০১৯ সাল পর্যন্ত জেএসসি পরীক্ষায় কোন পরীক্ষার্থী অকৃতকার্য হয়নি। প্রতিটি বোর্ড পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জনের চেষ্টা অব্যাহত রয়েছে। 
প্রধান শিক্ষক আব্বাছ আলী আকন্দ বলেন, লেখাপড়ার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকগণ সদা প্রস্তুত রয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ