ঢাকা | 02 May 2026

দেশের প্রতিটি উপজেলায় এআই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, সরকার প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করার ব্যাপারে জোর দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি দেশে শ্রমবাজার উম্মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বেকার যুবকদেরকে প্রশিক্ষিত করার কার্যক্রম হাতে নিয়েছি। আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি উপজেলায় বেকার-তরুণদের প্রশিক্ষিত করার জন্য এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

শুক্রবার(১লা মে) বিকেলে মধুপুর বাসস্ট্যান্ডে টাঙ্গাইলের মধুপুর উপজেলা শ্রমিক দল আয়োজিত মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা অনুষ্ঠানে একথাগুলো বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার ক্ষমতা গ্রহণ করার পর ২মাস পার হয়েছে। তারেক রহমানের নেতৃত্বের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যে পুরণ করতে শুরু করেছে। বিদ্যুৎ ঘাটতি পুরণ করতে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোয়েল লোডের উদ্বোধন করা হয়েছে। আগামী আগস্ট মাসে জাতীয় গ্রীডে বিদ্যুৎ যুক্ত হলে বিদ্যুতের ঘাটতি অনেকটা কমে যাবে। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় গ্রীডে ১হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হবে। পরবর্তী জুন মাসে আরেকটি ইউনিটে ফোয়েল লোডের ব্যবস্থা করা হবে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দিয়েই দেশের বিদ্যুতের ঘাটতি দূর করা হবে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, মধুপুর ধনবাড়ীতে কোনপ্রকার চাঁদাবাজি, মাদক ব্যবসা চলবেনা। যারা এই অপকর্মে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে জনগণকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মধুপুর-ধনবাড়ী ভালো থাকলে দেশের জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে। জনগণের ক্ষতি হবে এমন কোন কাজ সরকার করবেনা। তারেক রহমান চান জনগণ সবসময় ভালো থাকুক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিম।এতে প্রধান অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নুরুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রমূখ।
 
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মোশাররফ হোসেন মূসা। 

এর পরে মন্ত্রী ধনবাড়ী উপজেলার ভাইঘাটে একটি হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেন। সেখানেও পৃথক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান বক্তব্য রাখেন। সেখানেও ফকির মাহবুব আনাম সরকারের গত দুই মাসের অগ্রগতি তুলে ধরেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ