রমজানে বাজার দর নিয়ন্ত্রন রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাজারে এ অভিযান পরিচালনা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। এসময় এক মাংস ব্যাবসায়ী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, রমজানে বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান আগামীদিনে অব্যহত থাকবে।