টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিনিয়তই সাফল্যে অর্জণ করছে ছাওতুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসা।
মাদ্রাসাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ধনবাড়ী পুরাতন থানা ভবনের ১’শ গজ উত্তর পাশে নিজবর্ণি নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের পূর্ব পাশে। মাদ্রাসাটি থেকে প্রতি বছর দক্ষ শিক্ষকদের পাঠদানে হাফেজ হচ্ছেন অনেক শিক্ষার্থী। সম্প্রতি মাদ্রাসাটি থেকে ৯ বছর বয়সী ১ জন শিশু শিক্ষার্থী ১৮ মাসে ও আরো ২ জন শিক্ষার্থী ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে।
এ উলক্ষে বুধবার(১৬সেপ্টেম্বর) দুপুরে ছাওতুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার হলরুমে শিক্ষার্থীদের ছবক গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাওতুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শাখা’র সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ পৌর সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। প্রধান মেহমানের বক্তব্য দেন, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখা’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ কারী মোঃ মাহফুজুল হক।
এসময় আরোও বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, হেফাজতে ইসলাম বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি রফিক আহমদ ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, অভিভাবক হাফেজ আবু সাঈদ পাঠানসহ অন্যন্যরা।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধনবাড়ী উপজেলার মধ্যে পরিবেশ,নিরাপত্তা, উন্নত শিক্ষার মান এবং যতœশীলতারা মাধ্যমে পাঠদান করিয়ে যে সুনাম অর্জন করেছে তা সত্যিই খুব প্রশংসনীয়। এই মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু ধনবাড়ী উপজেলা বা টাঙ্গাইল জেলা নয় বিভাগীয় এবং দেশের বাইরে থেকে বিভিন্ন কোরআন হাদিস প্রতিযোগীয়তায় অংশ গ্রহন করে পেয়েছে সাফল্য অর্জণ করেছে স্বর্ণ ও রৌপ্য’র বিভিন্ন পদক। যা ধনবাড়ী উপজেলাবাসীর জন্য গর্বের। সেই সাথে আগামী দিনে এই মাদ্রাসার শিক্ষার্থী’রা দেশ ও জাতি গঠণে অগ্রণী ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা করেন।
মাদ্রাসার কয়েক শিক্ষার্থীর অভিভাবক আবু সাঈদ পাঠান, হারুন অর রশিদ বিএসসি, নারী অভিভাবক মোছা: মোমিনা সাঈদ ও মেরিনা খাতুন সহ আরো অনেকে বলেন, ধনবাড়ী উপজেলার মধ্যে ছাওতুন ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসাটি অত্যন্ত ভালো এবং তাদের পড়াশুনা মান অনকে এগিয়ে।
ছাওতুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শাখা’র সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ পৌর সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মোঃ রুহুল আমিন জানান, আমি একজন হাফেজ মানুষ মহান আল্লাহ পাক আমাকে কোরআন দান করেছেন। সে কারণে আমি চেয়েছি আমার মত যেন বাচ্চারা কোরআন শিখে দীনদ্বার হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারে ও পরকালের জন্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর সন্তষ্টি লাভ করতে পারে এমন প্রত্যাশা থেকেই এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। তবে ধনবাড়ীবাসীর সকলের নেক নজর ও সার্বিক সহযোগীতা কামনা করছি।