ঢাকা | 07 March 2026

ভালুকায় দিপু হত্যা ও মরদেহ পুড়ানো মামলায় আরো দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ভালুকা থেকে সিয়াম ও আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। 
বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গেলো বছরের ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে দীপুকে গেইটের সামনে মারধর করে হত্যা করা হয়। পরে মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে গিয়ে উত্তেজিত জনতাকে উস্কানি দিয়ে মরদেহ গাছে ঝুলিয়ে অমানবিক নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করেন সিয়াম ও আবদুল্লাহ। এখন পর্যন্ত এ মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।  এর মধ্যে ১২ জন দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে আদালতে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ