ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের নিঝুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৩০ জন শ্রমিক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোছা. রুকসানা আক্তার (৩০) মারা যান। তিনি ওই প্রতিষ্ঠানের একজন পোশাককর্মী ছিলেন।
নিহত রুকসানা আক্তার ভালুকা উপজেলার বগাজান গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। তাঁর দুই সন্তান রয়েছে।
নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, রুকসানা প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরেই তার মর্মান্তিক মৃত্যু হয়