ঢাকা | 17 April 2026

মধুপুরের গভীর অরণ্যে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 17, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জুবায়ের হোসেনকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন স্কাউট কর্তৃপক্ষ। ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জুবায়ের হোসেনকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন স্কাউট কর্তৃপক্ষ।
ad728
টাঙ্গাইলের মধুপুর গভীর অরণ্যের দোখলা জাতীয় উদ্যানে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উদ্যোগে প্রথমবারের অ্যাডভেঞ্চার ক্যাম্প শুক্রবার বিকেলে শুরু হয়েছে। চারদিন ব্যাপি এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি হবে আগামী রোববার (১৯ এপ্রিল)।

অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঢাকা বিভাগের সকল জেলার ৫০টি ইউনিটের ৬শত স্কাউট ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মিলে ৭শ স্কাউট অংশ গ্রহণ করেছেন। 

উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনার মাঝে মাঝে মধুপুরের কর্পোস খৃস্টি উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের নান্দনিক নত্যৃ পরিবেশনসহ ঢাকা ও আশপাশের জেলা থেকে আগত স্কাউটরা দলনৃত্য পরিবেশন করেন।

অ্যাডভেঞ্জার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগী বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, কমিশনার ড. সাধন কুমার বিশ^াস, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার প্রমূখ বক্তব্য দেন।

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মধুপুরে বিভাগীয় বনকর্মকর্তা, স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বনাঞ্চলে নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করায় আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে অ্যাডভেঞ্চার ক্যাম্পের সমাপ্তি হবে বলে আশা পোষণ করেন। তিনি বলেন, প্রথবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো এমন কর্মসুচি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ