ঢাকা | 27 September 2026

মধুপুরে বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কাইতকাই মধ্যপাড়া এলাকায় বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।
‎
‎এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মুসল্লিরা।
‎
‎ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে। এসময় মসজিদ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা। তারা মসজিদটি পরিকল্পিত ও সুন্দরভাবে নির্মাণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ