টাঙ্গাইলের মধুপুরে সুন্দর একটি সমাজ গঠনে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের নেঙ্গরা বাজারে ৯মে শনিবার বিকেলে সামাজিক অপরাধ , মাদক, জুয়া, চাঁদাবাজী, জবরদখল,ইভটিজিং,কিশোর গ্যাং ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য মধুপুর থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক,মির্জাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বকুল, মধুপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নিরুজ্জামান রবীন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের নেতা মাহবুব, ছাত্রনেতা মানিক, এসময় উপস্থিত ছিলেন মধুপুর - ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম, জুয়েল আহমেদ, সুজন মিয়া, ইউপি সদস্য মনি, বিএনপি নেতা সাইদ সহ বাজারের লোকজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মির্জাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল আবেদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন ।