টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহবুব হাসান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুনুর রশীদ, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল আলীম।
বক্তারা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তার অবদান নিয়ে আলোচনা করেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।