ঢাকা | 22 August 2026

মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সেখানে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তৃতা করেন,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আশিকুর রহমান, সদস্য সচিব তারেক রেজা, যুগ্ম আহ্বায়ক মাহবুব সিদ্দিকী প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে তারা উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ