ঢাকা | 01 September 2026

ময়মনসিংহে সওজের ১৫ তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীর বিদায়-বরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 ময়মনসিংহ ব্যুরো : 
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ময়মনসিংহ জোনের অধীন বিভিন্ন সার্কেল ও সড়ক বিভাগে কর্মরত ১৫ জন তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবনিযুক্ত কর্মকর্তাদের বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরীর খাগডহরে সড়ক ও জনপথ পরিদর্শন বাংলোয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত কর্মকর্তাদের কর্মজীবনের সাফল্য কামনার পাশাপাশি সড়ক অবকাঠামোর উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রাশেদুল আলম ও জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

এ সময় নবনিযুক্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ এবং জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মেহেদী ইকবাল বক্তব্য দেন।

বিদায়ী নির্বাহী প্রকৌশলী সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলীদের মধ্যে ছিলেন—গোপালগঞ্জের শ্রী সাগরময় রায়, ময়মনসিংহ কারখানা বিভাগের ইশরাত জাহান তামান্না, নেত্রকোণার মাহমুদ আল নূর সালেহীন, শেরপুরের মো. শাকিরুল ইসলাম, জামালপুরের মো. নওয়াজিস রহমান বিশ্বাস এবং টাঙ্গাইলের ড. সিনথিয়া আজমিরী খান।

নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীদের মধ্যে রয়েছেন—জামালপুরের মোহাম্মদ জাকির আলম, শেরপুরের অমিত কুমার চক্রবর্তী, নেত্রকোণার মো. ইলিয়াস ফারুক এবং টাঙ্গাইলের মো. শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দায়িত্বের পরিবর্তন সরকারি চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা নতুন কর্মস্থলেও কাজে লাগিয়ে জনগণের সেবায় অবদান রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসডিই জাহাঙ্গীর হোসেন, এসডিই রুহুল আমিন খান, সহকারী প্রকৌশলী নূরে আলম কামাল পাশা, এসএই জাহিদুল ইসলাম, ঠিকাদার আলী হায়দার খান, অফিস সহায়ক গোলাম মোস্তফা ও সার্ভেয়ার মিঠুসহ সওজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।

পরে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং নবনিযুক্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সওজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ