ঢাকা | 10 September 2026

শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

শেরপুর প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
শেরপুরে গৃর্দ্দানারায়নপুর ও কলেজ মোড়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এসব বুথের উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ মহা ব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন। 

পূবালী ব্যাংক শেরপুর টাউন শাখার উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুটি উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবারুন স্কুলের অধ্যক্ষ আনোয়ার হাবিব কমল, শিক্ষক খুরশিদ আলম রিনু, নবারুন শিক্ষা পরিবারের পরিচালক তরুন চক্রবর্তী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি, শেরপুর জেলা শাখার সভাপতি মো. রমজান আলী, সহ সভাপতি রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা অর্পা কর। সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ মহা ব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন বলেন, বাংলাদেশ সরকারের ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং এর যে স্বপ্ন, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এ প্রয়াস। সকল গ্রাহক যাতে সহজভাবে একাউন্ট খোলা, টাকা জমা ও তোলা এবং বিভিন্ন বিল পরিশোধ নিজেরাই করতে পারে সেজন্যই ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হলো। গ্রাহক এর শতভাগ সুফল ভোগ করবে এটিই আমরা প্রত্যাশা করি।

এদিকে গৃর্দ্দানারায়নপুর এলাকায় আজ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সহজ ক্যাশলেস ক্যাম্পেইন পরিচালিত হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ