ঢাকা | 03 September 2026

মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সহ-সভাপতি লিলি সরকার এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য অধ্যায় হয়ে আছে। এ সময় নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ