ঢাকা | 16 July 2026

সখিপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাই-বোন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখিপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাই-বোন। এরা হলো,ফাতেমা আক্তার শেমী, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। বর্তমানে তারা সখিপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

তাদের মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার তার ছেলে-মেয়েদের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।বহেরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী জানান, আমাদের বিদ্যালয় উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ বিদ্যালয় থেকে চারজন ট্যালেন্টপুল ও চার জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এদের মধ্যে যমজ ৩ ভাই বোনও ট্যালেন্টপুলে পেয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ