ঢাকা | 22 August 2026

সখীপুরে চলন্ত অটোরিকশা থেকে মাথা বাড়াতেই বিপরীত যানের ধাক্কা, প্রাণ গেল নারীর

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে চলন্ত অটোরিকশা থেকে থুথু ফেলতে মাথা বাড়িয়েছিলেন ইমু আক্তার (২৫) নামের এক নারী। বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এসময় অজ্ঞাত একটি ট্রাক তাঁকে পিষ্ট করে দ্রুত পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের বোয়ালী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমু আক্তার বৃহস্পতিবার দুপুরে তাঁর বাবা ও সাত মাস বয়সী মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সখীপুরের দিকে যাচ্ছিলেন। তাঁরা বোয়ালী বাজারের উত্তরপাশে পৌঁছলে ইমু আক্তার থুতু ফেলতে চলন্ত অটোরিকশা থেকে বাইরে মাথা বের করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তাঁর মাথায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে পিষ্ট করে দ্রুত সটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা ওই নারীর বাবা ও শিশু সন্তানটি অক্ষত আছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ