ঢাকা | 29 July 2026

সখীপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামের এক পথচারী কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন নামের ওই কৃষক হাতে ঘাস কাটার কাস্তে ও খালি বস্তা নিয়ে সড়কের পাশ দিয়ে হেটে সখীপুরের দিকে আসছিলেন। এ সময় চারজন বহনকারী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে সাজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁর মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল বলেন, মাথায় আঘাত লেগে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।‌




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ