ঢাকা | 07 March 2026

সময়ের সাহিত্যকণ্ঠ- পত্রিকা ও মৃন্ময় লিটল ম্যাগাজিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সময়ের সাহিত্যকণ্ঠ- পত্রিকা ও মৃন্ময় লিটল ম্যাগাজিনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সময়ের সাহিত্যকণ্ঠ-পত্রিকার প্রধান কার্যালয়, টাঙ্গাইলে বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৫.৩০ টায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
‎সময়ের সাহিত্যকণ্ঠ-পত্রিকার সম্পাদক কবি আযাদ কামালের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন কবি-অধ্যাপক তরুণ ইউসুফ, নজরুল গবেষক আল রুহী, কবি অনীক রহমান বুলবুল ও দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সম্পাদক মো. মাসুদুল হক মাসুদ ।
‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— স্বকাল পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম বাদল, মৃন্ময়-সম্পাদক অধ্যাপক ডা. শহীদুর রহমান শাহীন, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, দৈনিক আকাশ বার্তার প্রধান সম্পাদক মো. রুহুল আমীন, মৃন্ময়-উপদেষ্টা বেগম রোকেয়া ইসলাম, ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, ড. আলী রেজা, ক্লিন-টাঙ্গাইলের চেয়ারম্যান শাহীন চাকলাদার, সময়ের সাহিত্যকণ্ঠ-পত্রিকার বিশেষ প্রতিনিধি ইমাম হাসান সোহান, বাংলাদেশ  সাংবাদিক-কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার  সভাপতি মো. আরিফুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট এর আহবায়ক  মো. মাসুদুল রহমান মিলন, আবৃত্তিশিল্পী আরিফ আহমেদ, নৃত্যশিল্পী মৌসুমী ইউসুফ, কবি এনায়েত করিম, কবি নুসরাত জাহান মিনা, এনায়েত সুমন ও রেণু আক্তারসহ লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীবৃন্দ ।
‎সময়ের সাহিত্যকণ্ঠ-পত্রিকার প্রধান উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব- এর সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ