ঢাকা | 19 August 2026

টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল বিচার বিভাগের বিভিন্ন আদালতে পিপি-জিপিসহ ১০১ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। রোববার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি/পিপি) ফারুক হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন। একই আদালতের জিপি হয়েছেন অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন বাবুল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. ওমরাও খান দীপু। অতিরিক্তর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা আরিফ ইখতিয়ার খোকন ও অ্যাডভোকেট নিহাদ রায়হান সজিব।

শিশু সহিংসতা ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট খন্দকার মো. রোকনুজ্জামান। অতিরিক্তর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান মিয়া। বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. শাহাজাহান কবীর।

অতিরিক্তর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও মো. ফরিদ আহমেদ ভূইয়া, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের অতিরিক্তর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম ও মো. জহুর আজহার খান, পারিবারিক আপিল আদালতের অতিরিক্তর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান ও ইলিয়াস খান পারভেজ।

জেলা জজ আদালতে পাঁচ জনকে অতিরিক্ত সরকারি কৌশুলি, দায়রা জজ আদালতে সাত জনকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা জজ আদালতে সহকারী কৌশুলি ১৬ জন ও দায়রা জজ আদালতে সহকারী কৌশুলি ৫৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ