ঢাকা | 10 August 2026

সামিনা নুর তাজের বিশ্বজয়ের স্বপ্নে পাশে দাঁড়ালেন শাহীন শিক্ষা পরিবার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া মেধাবী শিক্ষার্থী সামিনা নুর তাজের পাশে দাঁড়িয়েছে শাহীন শিক্ষা পরিবার।

সম্প্রতি দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেলে সামিনা নুর তাজের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তার প্রতিভা, অর্জন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ এবং বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার স্বপ্নের কথা উঠে আসে।

সাক্ষাৎকারটি দেখার পর সামিনা নুর তাজের প্রতিভা ও আন্তর্জাতিক যাত্রার বিষয়টি শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন-এর নজরে আসে। তার মেধা ও স্বপ্নকে উৎসাহিত করতে তিনি ইতালি সফর এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সহযোগিতা করার ঘোষণা দেন।

সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে সামিনা নুর তাজের হাতে ইতালি সফরের এয়ার টিকিট তুলে দেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

এ সময় সামিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তার আন্তর্জাতিক যাত্রাকে স্মরণীয় করে রাখতে শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ সারপ্রাইজ গিফট বক্স উপহার দেওয়া হয়।

গিফট বক্সটিতে ছিল চকলেট, মিনিয়েচার বিমান, ছোট গ্লোবসহ বিভিন্ন উপহারসামগ্রী। তার আন্তর্জাতিক যাত্রা, বড় স্বপ্ন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের প্রত্যয়কে সামনে রেখেই উপহারগুলো বিশেষভাবে সাজানো হয়।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন,“যুগান্তরের ইউটিউব চ্যানেলে সামিনার সাক্ষাৎকারটি দেখার পর তার প্রতিভা, আত্মবিশ্বাস ও স্বপ্ন আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। এত অল্প বয়সে একজন শিক্ষার্থীর এমন সম্ভাবনা সত্যিই প্রশংসার দাবিদার। যখন জানতে পারলাম সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতালি যাচ্ছে, তখন মনে হয়েছে—তার এই যাত্রায় আমাদেরও পাশে থাকা উচিত।”

তিনি আরও বলেন,“সামিনা নুর তাজের সাফল্য শুধু তার একার নয়, এটি আমাদের সবার জন্য গর্বের। একজন মেধাবী শিক্ষার্থী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, তখন তাকে উৎসাহ দেওয়া এবং তার স্বপ্নপূরণের পথে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সামিনা আত্মবিশ্বাস, সাহস ও দৃঢ়তা নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরুক।”

মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, শাহীন শিক্ষা পরিবার শুধু শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় না; বরং তাদের মেধা, প্রতিভা, স্বপ্ন ও সম্ভাবনাকে বিকশিত করার ক্ষেত্রেও পাশে থাকতে চায়।

দেশের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে, সে লক্ষ্যে ভবিষ্যতেও সহযোগিতা ও উৎসাহ প্রদানের এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সামিনা নুর তাজের আন্তর্জাতিক যাত্রায় সর্বোচ্চ সাফল্য কামনা করে শাহীন শিক্ষা পরিবার জানায়—তার এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়; এটি বাংলাদেশের মেধা, সম্ভাবনা ও ভবিষ্যতেরও গৌরব।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ