ঢাকা | 18 May 2026

ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ন্যাপ ভাসানীর সমাবেশ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
নদী বাঁচাও, দেশ বাঁচাও, বাচাও বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস( ১৬মে)  উপলক্ষে  কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী ) এর উদ্যেগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মওলানা ভাসানীর পৌত্র ও ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা হাসরত খান ভাসানীর সভাপতিত্বে বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন , ফারাক্কা সমস্যা এখন আর শুধু দ্বিপাক্ষিক বিষয় নয়; এটি আন্তর্জাতিক সমস্যা। বৃহৎ রাষ্ট্র হিসাবে ভারতের দায়িত্ব সবচেয়ে বেশি।১৯৭১ সালের বন্দু রাষ্ট্র হিসাবে ভারত এ সমস্যার সমাধানে এগিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি।তিনি আরও বলেন ১৯৭৬ সালের  ১৬ মে মওলানা ভাসানী আমাদের আদায়ের পথ দেখেয়েছিলেন। জাতীয়  ‍দুর্দিনে মওলানা ভাসানী তাই আজও আমাদের বাতিঘর। আমরা তার আদর্শের বাংলাদেশ গড়তে চাই।

 অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর উপদেষ্টা ওহেদুজ্জামান মতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাড. আব্দুল খালেক ও আবুল কালাম আজাদ। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন এনসিপির টাঙ্গাইল জেলা সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথী,টাঙ্গাইল নাগরিক কমিটির সাধারন সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য। সমাপনী বক্তব্যে সভাপতি হাসরত খান ভাসানী বলেন , ফারাক্কা সমস্যা বাঙ্গালি জাতির জীবন মরণ সমস্যা। এটি কোনো একক দলের নয়, জাতীয়ভাবে এ সমস্যার সমাধানে  সবাইকে সোচ্চার হতে হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ