টাঙ্গাইলের কালিহাতীতে মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সংব্ধর্ধনা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারান্দিয়া ইউনিয়নে ৩১ নং মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সভাপতি মাহবুবুর রহমান রিপন তার বক্তব্যে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী সকলের দিকনির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল আলম শাজাহান, নারান্দিয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আহমেদ তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হাসান বাদল, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন ও মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিভেষ চন্দ্র মোদক প্রমুখ।
এসময় কালিহাতী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদ মিয়া, নারান্দিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সদস্যরা হলেন,শহিদুল ইসলাম, নুরজাহান,উম্মে তাহিরা, শবদুল মিয়া, পপি মোদক, শাহীনুর আক্তার, ইব্রাহিম, শামসুল হুদা আখুন্দ, তাহমিনা খাতুন ও সদস্য সচিব শাহনাজ পারভীন।