সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পারাপারের একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিলো। রেললাইনে উঠার সময় সামনের চাকার এক্সেল ভেঙে ট্রাকটি রেললাইনে আটকে যায়। এসময় উত্তরবঙ্গ থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিলো । দ্রুত সামনে গিয়ে লাল পতাকা উঠিয়ে ট্রেনটি থামানো হয়। পরে অন্য একটি ট্রাক দিয়ে টেনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ট্রাকের চালক। এসময় সল্লা বাসস্ট্যান্ডে একটু দুরে মাটি কাটার ভেকু মেশিন ছিলো। সেটি এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সড়ানোর পর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এই দুর্ঘটনায় রেললাইনের কোন ক্ষতি হয়নি বলেও জানান গেটম্যান মিজান।