টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নে, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় আকর্ষিক পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, সদর উপজেলা শিক্ষা অফিসার মুজিবুল আহসান, সরকারি কমিশনার ভূমি সাহেল আহমেদ। বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গন ও ক্লাসরুম পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে, ফেল করা যাবেনা, শব্দ দূষণ করা যাবে না, যে কয়জন পরীক্ষা দিবে ওই কয়জনই যেন পাশ করে সেই দিক খেয়াল রাখতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলে শিক্ষকের ভূমিকা অপরিসীম। প্রত্যেক ছাত্রছাত্রীকে ক্লাসে মনোযোগী হতে হবে। এসএসসিতে যে সকল ছাত্র-ছাত্রী ফেল করেছে, তাদের পুনরায় ফরম ফিলাপ করা যাবে না। কোন ধরনের গাইড বই ক্লাসে এলাও না।এটা মাথায় রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।