ঢাকা | 24 November 2026

গোপালপুরে পিএমকের বিনামূল্যে চিকিৎসা সেবা ও চশমা বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের গোপালপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়েছে।

‎সংস্থাটির গোপালপুর শাখা অফিস প্রাঙ্গণে ২৩ নভেম্বর সোমবার দিন ব্যাপী চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম যৌন, শিশু, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।চিকিৎসা সেবা প্রদানকারী  চিকিৎসকগণ:ডাঃআনিসুর রহমান, ডাঃ মারিয়া তাসনিম, ডঃ শাকিলা জামান,ডাঃ মোঃ মনিরুজ্জামান, ডাঃ মোঃ হোসেন আহমদ,ডাঃ রুহুল আমিন, ডাঃ আব্দুল্লাহ আল মামুন,ডাঃ বিপুল চন্দ্র দাস,পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র এ সময় উপস্থিত ছিলেন, এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাবিবুর রহমান হাবিব , জোনাল আইটি অফিসার মোঃ আবু সাঈদ ও অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ইয়াকুব আলী এবং হিসাবরক্ষক মেহেদী হাসান, এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল  শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় গোপালপুরে শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং  চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। এছাড়াও পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকের  গোপালপুর শাখার ব্যবস্থাপক, মোঃ ইয়াকুব আলী বলেন ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা ও শিশু, সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি।  প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই। বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। ধন্যবাদ প্রকাশ করেন উপ- প্রধান নির্বাহী, দেওয়ান ফয়সাল স্যারের প্রতি। এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ