সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বের করা হয়।
মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. মহসীনের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আজম সিদ্দিকী, সহসভাপতি মিজানুর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক শহীদুর রহমান সিদ্দিকী ও সাজ্জাদ হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর যুবদলের আহŸায়ক হামিদুর রহমান লাঠু, সদস্য সচিব ইবাদুল সিকদার, উপজেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম স্বপনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাÐ বাধাগ্রস্থ করতে ভারত থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান তাঁরা।