ঢাকা | 23 August 2026

কালিহাতীর পালিমায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমায় এলাকাবাসীর উদ্যোগে নৈতিক শিক্ষার মানোন্নয়ন এবং মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে পোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। 

সভায় নৈতিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি  মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

এতে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। প্রধান আলোচক ছিলেন কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম খান। সভাপতিত্ব করেন পালিমা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মীর রফিকুল ইসলাম মজনু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমীন সমিতির সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন আল আজাদ, সিরাজগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন, পালিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, পালিমা বাজার বণিক সমিতির সেক্রেটারি ও মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জিএম মো: আবুল কালাম আজদ, পিয়ার আলী মণ্ডল, রোকন উদ্দিন আহমেদ, মাওলানা আলাউদ্দিন আল হুসাইন, মো: হযরত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক নয়া দিগন্তের টাঙ্গাইল প্রতিনিধি অ্যাডভোকেট  মালেক আদনান ও পালিমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান আবির।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ