জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে গাজীপুরের রিপোর্টার তুহিন হত্যার বিচার ও টাঙ্গাইলের ফটো সাংবাদিক সুজন মিয়াকে আহত করায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ ই আগস্ট রবিবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে পালন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক হেমায়েত হোসেন হিমু, জাতীয় সাংবাদিক সংস্থা টাংগাইল জেলা ইউনিটের যুগ্ন আহবায়ক আবুল কালাম সিদ্দিকী নিপু, সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন, যুগ্ন সদস্য সচিব তরিকুল ইসলাম সান সিদ্দিকী, কাওসার আহমেদ, কালিহাতী উপজেলা ইউনিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সদস্য জুয়েল হিমু,কামাল হোসেন,শুভ সাহা, মনির হোসেন, সুজন মিয়া
প্রমুখ।
,