ঢাকা | 12 May 2026

টাঙ্গাইলে জামায়াতের কুরআন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক কুরআন দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 ১১ মে (সোমবার ) বিকেলে টাঙ্গাইল শহর জামায়াতের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। জেলা আমীর তার বক্তব্যে ১৯৮৫ সালের চাঁপাইনবাবগঞ্জের রক্তাক্ত নৃশংস ঘটনার ইতিহাস স্মরণ করে বলেন, কুরআন প্রেমিরা অকাতরে  জীবন বিসর্জন দিতে পারে কিন্তু কুরআনের অবমাননা সহ্য করতে পারে না।  তিনি সর্বস্তরের নেতাকর্মীদের কুরআনের শাসন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর আহবান জানান। 

এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদর উপজেলার সাবেক আমীর জহির উদ্দিন বাবর প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ