ঢাকা | 17 August 2026

মধুপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ  সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে  উদ্বোধনী অনুষ্ঠান  র‍্যালি ও আলোচনা সভা  পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত  হয়েছে।

রবিবার (১৬ আগষ্ট) সকালে  মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার,  উপজেলা বিএনপি  সিনিয়র সহসভাপতি  এম  রতন হায়দার, প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. শহিদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ পরিবার পরিকল্পনা কর্মকর্তা  উজ্জ্বল  বৈরাগী, পল্লী উন্নয়ন মোস্তফিজুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ