টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর টহল, যানবাহন পর্যবেক্ষণ, জনসচেতনতামূল কার্যক্রম ও নিরাপত্তার বর্তা সকলের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য সোমবার (০৯ ফেব্রয়ারি) দুপুরে কাকরাইদ বিএডিসি থেকে শুরু করে মধুপুর পৌর শহরের প্রধন প্রধান সড়কে মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নঈম উদ্দিন এর উপস্থিতিতে সেনাবাহিনীর মেজর রিফাত, বিজিবি সুবেদার নজরুল, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল এর নেতৃত্বে মহড়া কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় ভোটার আমিনুল ইসলাম মানিক জানান, আশা করি সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা রয়েছে। এই টহল চলমান থাকলে জনসাধারণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।টাঙ্গাইল-১ আসনের দায়িত্বে থাকা মেজর রিফাত জানান, আমরা বিজিবি, পুলিশ, র্যাব ও সিভিল প্রশাসনের সহযোগিতায় ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রদান করতে পারেন এবং নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষে আমাদের টহল কার্যক্রম অব্যহত থাকবে।