ঢাকা | 09 August 2026

মির্জাপুরে প্রাতভ্রমণে বেরিয়ে বৃদ্ধা ছিনতাইয়ের শিকার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে নুরজাহান বেগম (বৃদ্ধা) নামে এক নারী ছিনতাইকারীদের কবলে পড়েছেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার কানে থাকা আটআনা ওজনের দুটি স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরজাহান বেগম বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান্দে সিকদারের স্ত্রী। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি বাড়ির পাশে মহাসড়কের ধীরগতির লেনে প্রাতভ্রমণে বের হন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তার কাছে এসে তার দুহাত ধরে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সকালে প্রাতভ্রমণে বের হওয়া নারী ও বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নুরজাহান বেগমের ছেলে মিজান সিকদার জানান, মহাসড়ক সংলগ্ন এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। তিনি দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ